দুঃস্থ মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন 'নলকুড়া ওয়েলফেয়ার সোসাইটি'
সুবীর মন্ডল ; অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন।
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের ২০ নম্বর ওয়ার্ডের বাদু কাঁঠোর এলাকায় করোনা আবহের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া আমফান ঝড়ের তাণ্ডবে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এমনকি গৃহহীন হয়ে পড়েছে অনেকে।
সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী সংগঠন "নলকুড়া ওয়েলফেয়ার সোসাইটি"। এই সোসাইটির পক্ষ থেকে আজ কাঁঠোর এলাকায় ৫০০ জন অসহায় গরীব দুঃস্থ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হলো।

Post a Comment