আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়ে ডেপুটেশন দিল বিজেপি
আমফান ঝড়ের পরে কেটে গেছে এক মাসের উপরে কিন্তু অনেক পরিবারের মেলেনি ট্রিপল। ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের তালিকা তৈরীর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ আন্দোলন হচ্ছে প্রতিনিয়ত।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির পক্ষ থেকে আমফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতি এবং আংশিক ক্ষতি তালিকা সহ তিন দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশনের পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তাদের দেবার জন্য পঞ্চায়েত কিছুদিন সময় নিয়েছে।আরো যে সমস্ত দাবি-দাওয়া ছিল সেই সম্পর্কে তথ্য দেবার জন্য সময় নিয়েছে পঞ্চায়েত আগামীতে তথ্য না পেলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বিজেপির পক্ষ থেকে।

Post a Comment