দুর্নীতির অভিযোগে ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ
আমফান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চায়েত সদস্য ছেলেকে মারধর।
উত্তর ২৪ পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের শুকপুকুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্যের গোপাল দে বিরুদ্ধে অভিযোগ আমফানে ক্ষতিপুরানের তালিকায় একই পরিবারের দুইজন ক্ষতিপূরণ পেয়েছে। কিন্তু এমন অনেকে আছেন ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পায়নি।
দুর্নীতির অভিযোগ তুলে গ্রামের মহিলারা ঝাঁটা জুতো নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পঞ্চায়েত সদস্য গোপাল দেকে না পেয়ে তার ছেলে উত্তম দে কে মারধর করে গ্রামবাসীরা।
যদিও গ্রামবাসীরা জানিয়েছেন উত্তম দে তার মাকে মারধর করছিলো বলেই তাকে মারধর করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সদস্য গোপাল দে জানিয়েছেন তিনি কোন রকম দুর্নীতির সঙ্গে জড়িত নয় এবং গ্রামের বাসিন্দারা তার ছেলেকে মারধর করেছে।

Post a Comment