আজকের রাশিফল
মেষ রাশি:
আজকের দিনটি জীবিকার ক্ষেত্রে আপনার জন্য লাভদায়ক। আপনি নিজের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে দুপুরের পূর্বে আপনি প্রচুর লাভ করবেন। আপনি নুতন কোনো কাজ আরম্ভ করতে চাইলে এই সময়টি আপনার পক্ষে শুভ।
বৃষ রাশি:
প্রেমবিষয়ক কাজে আজ মনটা অস্থির হয়ে উঠতে পারে। ধর্মীয় কাজে ও দান খয়রাতে মনোযোগ দিন। ঠিকাদারি ব্যবসায় নতুন কোনো কাজের চুক্তি সম্পাদিত হতে পারে। দিনের শেষে বিশ্রাম নিলে মানসিক শান্তি পাবেন।
মিথুন রাশি:
কর্মস্থলে নিজ সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন এবং আর্থিক বিষয়ে কোনো সমঝোতা করবেন না। পুরনো পরিকল্পনা বা নির্মাণ কাজের আগে তা আবার যাচাই করে নেয়ার উদ্যোগ নিন। প্রদেয় ঋণ আদায়ের চেষ্টা সফল হতে পারে।
কর্কট রাশি:
আজকের দিনটি আপনার জন্য সাধারণ মানের হবে। আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ন ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। বৈদেশিক ব্যবসায়িক আর্থিক লেনদেনের ব্যাপারে কোনো ধরনের দ্বিধা না করে সরাসরি সিদ্ধান্ত নিলে উপকৃত হবেন।
সিংহ রাশি:
আপনার কাজের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিকের কাছে অভিযোগ দাখিল হতে পারে। কর্মস্থলে অধীনস্থদের সম্পর্কে সাবধান থাকুন। কোনো বৈঠকে অংশ নেয়ার সময় অহেতুক কোনো যুক্তি না দেখানই ভালো হবে।
কন্যা রাশি:
কাজের চাহিদা থাকবে ভালোই। কাজের পরিবেশে আজ সাময়িক অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও কাটিয়ে উঠতে পারবেন সেটা খুব তাড়াতাড়িই। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে।
তুলা রাশি:
কর্মস্থলে আপনার পদোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কেনাকাটা ও আর্থিক ব্যয় সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। গবেষণামূলক কাজে সফলতা আসতে পারে। প্রেম ও রোমান্সে বন্ধুদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক রাশি:
চাকরিজীবীদের কারও কারও ক্ষেত্রে বদলির যোগ রয়েছে। আস্থার সঙ্গে আপনার সব কাজ সম্পাদনের জন্য কারও সহযোগিতা নিতে পারেন। তবে আর্থিক বিষয়ে আগেই আলোচনা করে ঠিক করে নেবেন।
ধনু রাশি:
প্রবাসী সমাজসেবীদের জন্য দিনটি উল্লেখযোগ্য। নির্বাচনের জন্য সুযোগ পেতে পারেন। পুরনো কোনো পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বস্ত কারও আর্থিক ও মানসিক সহযোগিতা পাবেন। প্রিয় যোগাযোগ ও বিয়ের সম্ভাবনা রয়েছে।
মকর রাশি:
সমাজের অনেকের সঙ্গে আলাপ হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে কিছুটা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। এদিন বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজন করতে হতে পারে আপনাদের।
কুম্ভ রাশি:
জমি সংক্রান্ত যে কোনো ঝামেলা মেটাতে বয়স্কদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করুন। প্রতিবেশীর সঙ্গে আলাপ-আলোচনায় সংযত মনোভাব বজায় রাখুন। রাজনৈতিক আলোচনায় অংশ না নেয়াই উত্তম।
মীন রাশি:
চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন।
Post a Comment