বজ্রপাতে মৃত ৮৩ - The News Lion

বজ্রপাতে মৃত ৮৩





খারাব আবহাওয়ার সতর্কবার্তা ছিল আগে থেকেই। তবে তার চেহারা যে এতটা ভয়ঙ্কর হবে, তা ভাবা যায়নি। শুধুমাত্র এক দিনে বজ্রপাতে মৃত্যু হল ৮৩ জনের। এদিন সন্ধেয় বিহার সরকাররে তরফ থেকে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।  জানা গিয়েছে বিহারের গোপালগঞ্জে মৃত্যু হয়েছে ১৩ জনের। মধুবনী ও নাওয়াদায় ৯ জন করে মারা গিয়েছে।




ভাগলপুরে ৬ জন ও সিওয়ানে ৬ জন, দ্বারভাঙা, বাংকা, ইস্ট চম্পারণে পাঁচজন করে ও খাগাড়িয়া এবং ঔরঙ্গাবাদে তিন জনের করে মৃত্যু হয়েছে।  এছাড়া ওয়েস্ট চম্পারণ, কৃষ্ণগঞ্জ, জামুই, জাহানবাদ, পূর্ণিয়া, সুপুল, বক্সার, কাইমুর প্রতিটি জেলায় ২ জনের করে মৃত্যু হয়েছে। সমস্তিপুর, শিবহার, সরন, সীতামারী ও মাধেপুরে এক জনের করে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।   




ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ  ৪  লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যনন্ত্রী নীতিশ কুমার।  করোনার প্রকোপের মধ্যে স্বাভাবিকভাবেই এই খবর বেশ উদ্বেগজনক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.