তুরুপের তাস খেলে দিলেন মমতা, এবার বিরোধীরা কি করবেন? - The News Lion

তুরুপের তাস খেলে দিলেন মমতা, এবার বিরোধীরা কি করবেন?








রাজ্য রাজনীতির আন্দরে চড়ছে পারদ। রাজ্য রাজনীতিতে কে কাকে মাত করবে সেই লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুধবার সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতাদের যেভাবে রাজ্যের কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করলেন সেটা অবশ্যই রাজনীতির ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত 





বিরোধীরা না চাইলেও তাদেরকে রাজ্যের উন্নয়ন খাতের তদারকি  কমিটিতে রেখে সমালোচনার পথকে কার্যত বন্ধ করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো আর সেটা বুঝেই বিরোধীদের বদহজম গোছের অস্বস্তি শুরু হয়ে গিয়েছেরাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন আমি কমিটিতে থাকতে চাই নি,  জোর করে রাখা হয়েছে 










আসলে এটাকে রাজনৈতিক কৌশলের একটি বড় অঙ্গ করে নিলেন  মমতা বন্দ্যোপাধ্যায়তৃনমূল সুপ্রিমো যে বিরোধীদের কার্যত বোল্ড আউটের বল ছুঁড়ে দিলেন তা বোধ হয় বুঝতে অসুবিধা হলো না রাজনৈতিক মহলের এখন দেখার বিরোধীরা মমতার এই চালের পাল্টা কি পদক্ষেপ নেন শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা এই ফ্রন্টলাইন যে মানুষ বেশিদিন নেবে না সেটা স্পষ্ট 





তাই বিরোধীদের বিরোধিতার ফ্রন্টলাইন চেঞ্জ করতে হবে যেভাবে তৃণমূল নেত্রী বিরোধীদের সমালোচনার রাস্তা বন্ধ করার পদক্ষেপ নিলেন ঠিক সেইভাবেই বিরোধীদেরও বিরোধিতার নতুন আঙ্গিক খুঁজতে হবে আর সেই নতুন আঙ্গিক কি হবে সেটাই এখন দেখার বিষয়

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.