লালগোলা শিয়ালদহ শাখায় চলবে দেড় ডজন সরকারি বাস
লকডাউনে লালগোলা - শিয়ালদহ শাখার প্রায় দীর্ঘ ২৫০ কিমি পথে ১৭ জোড়া ট্রেন চলাচল বন্ধ থাকায় মানুষের সুবিধার্থে ওই রুটে প্রায় দেড় ডজন সরকারি বাস চলাচল শুক্রবার থেকে পুরোদমে চালু হওয়ায় ব্যাপক খুশি এলাকাবাসী। তাতেই এলাকার মানুষ প্রয়োজনের তাগিদে কলকাতা মুখি হচ্ছেন।
আর এই বাস পরিসেবা দেবার জন্য রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাধারন মানুষ।লালগোলা কলকাতা প্রায় আড়াই শো কিমি যাত্রা পথের জন্য এলাকার মানুষ নির্ভর করতেন ট্রেনের জন্য ।তাই এত দিন বাস পরিষেবার তেমন প্রয়োজন হয় নি।
কিন্তু লক ডাউনে লালগোলা - শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় এলাকার মানুষ দূর পাল্লায় যাওয়ার কথা ভাবতে পারছিলেন না ।সে কথা ভেবে সরাসরি লালগোলা থেকে কলকাতা যাওয়ার জন্য দক্ষিণ বঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালাতে শুরু করল রাজ্য সরকার।
ভোর সাড়ে চার টা থেকে, এখন থেকে দেড় ডজন বাস চলবে ওই রুটে ।তবে বেলঘরিয়া ডিপোর বাস গুলি লালগোলা বহরমপুর হয়ে কৃষ্ণনগর দিয়ে কলকাতা পৌঁছাবে এবং কালনা ডিপোর বাস গুলি জঙ্গিপুর মোড়গ্রাম কালনা হয়ে কলকাতা পোঁছাবে।
একথা জানিয়ে সংস্থার বুকিং পারসন্যাল তথা লালগোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় ঘোষ বলেন ,” শুধু লালগোলা নয় সরকারের এই সিদ্ধান্তের ফলে জঙ্গিপুর , সাগরদীঘি , ভগবানগোলা ব্লকের একটি বড় অংশের মানুষ উপকৃত হলেন ।প্রতিটি বাস নিদৃস্ট সিটের যাত্রী নিয়ে রওনা দিচ্ছে।

Post a Comment