বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশে এলো কাটোয়ায় - The News Lion

বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশে এলো কাটোয়ায়




ফের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশে এলো। সেই কাটোয়ায়। বিজেপির দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি পূর্ব বর্ধমান জেলা(গ্রামীণ) সভাপতি কৃষ্ণ ঘোষ। সম্প্রতি দুসপ্তাহের মধ্যে দুবার কাটোয়া শহরের কারবালাতলার বাসিন্দা কৃষ্ণ ঘোষের বাড়ির সামনে ধর্ণায় বসে বিক্ষোভ দেখান দলের কর্মীদের একাংশ।






সভাপতির পদত্যাগের দাবি তুলে শুক্রবার কাটোয়ার পানুহাটে বিক্ষুব্ধ কর্মীরা কৃষ্ণ ঘোষকে কালো পতাকা দেখিয়ে স্লোগান দিতে থাকেন। এনিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়। যদিও ঘটনার সময় কৃষ্ণবাবুর অনুগামীরা সংখ্যায় অনেক বেশি থাকায় তাকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়নি। নির্ধারিত কর্মসূচি শেষ করেই ফিরে যানও তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.