ফের ভুমিকম্প ভারতে, ছড়িয়ে পড়লো তীব্র আতংক - The News Lion

ফের ভুমিকম্প ভারতে, ছড়িয়ে পড়লো তীব্র আতংক




ফের ভূমিকম্প অনুভূত হলো ভারতের  জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। কাশ্মীরের হানলে থেকে ৩০০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল কম্পনের উৎসস্থল। পাকিস্তান, আফগানিস্তান, তাজাখস্তান এবং চিনেও অনুভূত হয়েছে কম্পন।



পর পর কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।  আফগানিস্তান, চিন এবং তাখাখস্তানেও কম্পন অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা বেশি না থাকলেও বিস্তৃতি অনেকটা বেশি ছিল বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




গতকাল রাত ৮টা ১৫ মিনিট নাগাদ লাদাখে অনুভূত হয়েছিল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল কারগিল। তার কিছুক্ষণ আগেই বিকেল ৩টে নাগাদ দিল্লিতে কম্পন অনুভূত হয়। তার উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক।



এপ্রিল মাস থেকে ১২ বার কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। তারমধ্যে ৮টি ভূমিকম্পের উৎসস্থল ছিল রোহতক। কম্পন উত্তর পূর্বের রাজ্যেও এর আগেও বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে কাশ্মীর এবং গুজরাতে।তার আগে  মণিপুর, অসম, মেঘালয়েও অনুভূত হয়েছে ভূমিকম্প।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.