লাদেনকে ‘শহিদ’ বলে সম্বোধন করে সমালোচনার মুখে ইমরান
আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে বাজেট অধিবেশনে আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলে সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি পার্লামেন্টে বলেন, ‘আমেরিকানরা অ্যাবোটাবাদে এসে লাদেনকে মেরে শহিদ করে দিয়েছিল। ওই খবরে আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম।’ তার এমন দাবির পরই বেশ আলোচনা-সমালোচনা মুখে পড়েন ইমরান খান। অনেকে বলছেন, মুখ ফস্কে বেরিয়েছে। কেউ কেউ আবার বলছেন, ইমরান খানের দেশ তো জঙ্গিদেরই ঘাঁটি।
উল্লেখ্য ২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদের গ্যারিসন শহরে লাদেনকে হত্যা করেছিল মার্কিন নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চেপে ২৩ জন মার্কিন সেনার একটি দল এসেছিল লাদেনকে শেষ করতে। এছাড়া ‘কায়রো’ নামের একটি বেলজিয়ান মেলিনয় প্রজাতির কুকুর লাদেনকে খুঁজে বের করতে সাহায্য করেছিল।
রাতের অন্ধকারে অপারেশন শেষ করে ফিরেছিল মার্কিন বাহিনী। যদিও আজ পর্যন্ত লাদেনের মৃতদেহ কেউ দেখেনি। আমেরিকা লাদেনের মৃতদেহ দেখাবে না বলে কফিনে ভরে সমুদ্রে ফেলে দিয়েছে বলে জানিয়ে ছিলেন।কিন্তু পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় লাদেনের সেই মৃত্যুকে ‘শহিদ’ বলে আখ্যায়িত করেছেন ইমরান খান।
Post a Comment