র্যাব- এর গোয়েন্দা শাখার প্রধান হলেন সারওয়ার বিন কাশেম
ঢাকা প্রতিনিধি : র্যাব এর গোয়েন্দা শাখার প্রধান করা হলো লে. কর্নেল সারওয়ার বিন কাশেমকে। চৌকস এই কর্মকর্তা এতো দিন ভারপ্রাপ্ত শাখা প্রধানের দায়িত্বে থাকালেও এবার তিনি পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন। ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে গোয়েন্দা শাখার প্রধান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করেন।
গত ৫ সেপ্টেম্বর তাকে আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। সে সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা ক্যাসিনো বিরোধী অভিযানের সামনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়াও জঙ্গি দমন, মাদক নির্মূল অভিযানসহ গুরুত্বপূর্ণ অপারেশনগুলোতে নেতৃত্ব দিয়েছেন ।
মেধাবী, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পরিচিতি সারওয়ার ২০১৭ সালের ১ জানুয়ারি র্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পান। কঠোর হাতে সন্ত্রাস দমনের পাশাপাশি মানবিক কর্মকর্তা হিসেবেও বেশ সুনাম রয়েছে এই গোয়েন্দা প্রধানের। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা)।
Post a Comment