প্রকাশ্যে অশালীন মন্তব্যের অভিযোগ উঠলো বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে - The News Lion

প্রকাশ্যে অশালীন মন্তব্যের অভিযোগ উঠলো বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে




প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে অশালীন ভাষা প্রয়োগ ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ র বিরুদ্ধে। থানার ওসিকে চড় মারার ও বালি ঘাটের যন্ত্র পাতি পুড়িয়ে দেওয়ার হুমকিও তিনি দেন বলে অভিযোগ। একজন জনপ্রতিনিধির এই আচরণের কড়া নিন্দা করেছে তৃণমূল।







স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রবিবার বিকালে দামোদর নদের কুলডাঙ্গা ঘাটে যান ।




সেখানে গিয়ে প্রকাশ্যেই গালিগালাজ করার পাশাপাশি হুমকি দেন এলাকার মানুষকে বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা বাড়ি করছেন তাঁদের বিনামূল্যে বালি দিতে হবে নাহলে বালি ঘাটের সমস্ত যন্ত্র পাতি ও বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হবে।







 সাংসদের এই মন্তব্যর কড়া সমালোচনা করে তৃনমুলের বাঁকুড়া জেলা সভাপতি শুভাশিষ বটব্যাল বলেন, একজন জনপ্রতিনিধির সংযত ভাবে কথা বলা উচিৎ। এই ধরনের গালিগালাজ একজন সাংসদের মুখে শোভা পায়না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.