অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত ৯ লাখ ২৬ হাজার মানুষ
বন্যায় বিপর্যস্ত অসম। অসমের প্রায় ৩৩টি জেলার মধ্যে ২৩টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসম রাজ্যের সাড়ে ৯ লক্ষ মানুষ। মারা গিয়েছেন কমপক্ষে ২০ জন। ব্রহ্মপুত্র নদীর জল ক্রমশ বাড়ছে।
একদিকে করোনা, অন্যদিকে বন্যা দুয়ে মিলে বিপর্যস্ত অবস্থা অসমে। প্রায় ৩৩ টি জেলার মধ্যে ২৩টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৯ লাখ ২৬ হাজার মানুষ বিপর্যস্ত হয়েছেন বন্যায়। ২০৭১টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র নদীর জল আরও বাড়ছে।
তারমধ্যে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যেই অসমে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বন্যার জলে ভেসে গিয়ে গত সপ্তাহে দেমজি, উডালগুড়ি, গোয়াল পাড়া এবং ডিব্রুগড়ে ৫ জন মারা গিয়েছে।
উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। বন্যা উপদ্রুত জেলাগুলিতে ৬৮,৮০৬ একর জমির ফসল নষ্ট হয়েছে। ১৯৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ২৭,৩০৮ জন মানুষ। রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজ করছে অসমে। উদ্ধারকাজেই সামািজক দূরত্ব বিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Post a Comment