গেঁটে বাতের ওষুধে সারছে করোনা রোগী !
আজ থেকে প্রায় ২০০০ বছরের পুরনো গেঁটে বাতের ওষুধে সেরে উঠছেন করোনা রোগীরা। এমনটাই জানাচ্ছেন জার্নাল অফ আমেরিকারন মেডিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকরা।জানা গিয়েছে, গ্রিসে ১০৫ জন করোনা আক্রান্তের ওপর এই গবেষণা চালানো হয়েছে। ৫৫ জন রোগীর ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে কোলকিসিন ওষুধ।
টানা তিন সপ্তাহ ধরে রোজ এই ওষুধ দেওয়া হয়েছে তাঁদের। দেখা গিয়েছে, দ্রুত তাঁদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। যাঁদের ওপর অন্যান্য ওষুধ প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে কিছুজনের স্বাস্থ্যের অবনতি হয়েছে, আবার কয়েকজন সুস্থ হচ্ছেন, তবে ধীরে ধীরে। গ
গবেষকরা বলছেন গেঁটে বাতের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এই ওষুধ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরের চিকিৎসক রাজীব বহল জানিয়েছেন, একটি রিপোর্টে জানা গিয়েছে, যে রোগীদের হৃদযন্ত্রের অবস্থার অবনতি হচ্ছে, তাঁদের ক্ষেত্রে কোলকিসিন প্রয়োগ করা হয়েছে।
এই ওষুধ ব্যবহার করে সেই রোগীদের অবস্থার উন্নতি হয়েছে। ফলে করোনার চিকিৎসায় আশা জাগাচ্ছে কোলকিসিন।

Post a Comment