পাক অধিকৃত কাশ্মীর থেকে নজরদারি চালাচ্ছে চিনা সেনা, দাবি ভারতের - The News Lion

পাক অধিকৃত কাশ্মীর থেকে নজরদারি চালাচ্ছে চিনা সেনা, দাবি ভারতের





এবার পা অধিকৃত কাশ্মীরেও চিন সেনার গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর,  চিনের পিপলস লিবারেশন আর্মি আকাশপথে চালাচ্ছে নজরদারি। এমতাবস্থায় ওই এলাকার সীমান্তবর্তী স্থান গুলিতেও সদা সজাগ দৃষ্টি রাখছে ভারতীয় সেনাও।




এদিকে গত সপ্তাহেই একটি চিনা রিফুয়েলার বিমান স্কার্ডুতে অবতরণ করে বলে জানা যায়। এছাড়াও, পূর্ব লাদাখের পার্শ্ববর্তী এলাকাতেও চিনের বায়ু সেনার গতিবিধি অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। গত কয়েকদিনেও ওই এলাকায় পিএলএএফ-র বেশ কিছু চপারকেও ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানা যাচ্ছে।



 পূর্ব লাদাখ সীমান্তের কাছে ভারতীয় সেনারও কড়া নজরদারি লক্ষ্য করে গেছে। এদিকে পাকিস্তানি অনুপ্রবেশ ও চিনের তৎপরতার পড়েই নড়েচড়ে বসেছে ভারতীয় বায়ু-সেনাও। চলছে কড়া নজরদারি। আরও কিছু বাড়তি সৈন্যও মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।



জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতের উপর নজরদারি বাড়াতে জিনজিয়াংয়ের হোতান বিমানঘাঁটি ইতিমধ্যেই সু-২৭ ফাইটার জেট মোতায়েন করেছে চিনা বায়ুসেনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.