পূজারী ছাড়াই বিপত্তারিণী পূজো ভক্তদের
পূজারী ছাড়াই বিপত্তারিণী পুজো সারলেন ভক্তরাবিপত্তারিণী পুজো উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই নবদ্বীপ পোড়ামা তলায় মা পোড়ামা মন্দিরে ভিড় জমিয়েছিলেন ভক্তবৃন্দরা। কিন্তু লকডাউনের কারণে মন্দির বন্ধ থাকায় কোন পূজারীর দেখা মেলেনি মন্দির প্রাঙ্গণে।
একপ্রকার বলা চলে বাধ্য হয়েই নিজেদের উদ্যোগে নিজেরাই বিপত্তারিণী মায়ের পুজো সারলেন ভক্তবৃন্দরা। এক কথায় সম্পূর্ণ পূজারী বিহীনভাবে আজ পোড়ামা তলায় পুজো হলো মা বিপত্তারিনীর।

Post a Comment