রবিবারের রাশিফল - The News Lion

রবিবারের রাশিফল




মেষ রাশি: 
মগজধোলাই করতে পারে এমন লোকেদের থেকে দূরে থাকুন। বকেয়া কাজের অধিকাংশই সম্পন্ন হবে। গ্রহণ অনেক বাধা প্রদান করবে আপনাকে, তবে আপনি সব বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধানে বয়স্ক কোনো আত্মীয় উদ্যোগ নিতে পারেন।

বৃষ রাশি: 
লংজার্নি এড়িয়ে চলুন। গ্রহণের সময়ে অপ্রত্যাশিত সমস্যা ঘাড়ে চাপতে পারে। মেজাজ হারিয়ে ঝগড়াঝাঁটিতে জড়াবেন না।  সাময়িকভাবে পকেটে টান পড়তে পারে। নিজের প্রয়োজন থাকলেও আর্থিক ব্যাপারে অন্যের ওপর নির্ভর করবেন না। গুরুজনদের মতামতকে গুরুত্ব দিন।

মিথুন রাশি: 
বৈদেশিক ব্যবসায় অগ্রগতি হতে পারে। দাফতরিক কোনো কাজ সম্পাদনে বিশ্বস্ত অধীনস্থদের সঙ্গে আলোচনা করতে পারেন। আজ বিতর্কে লিপ্ত না হয়ে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নিন।






কর্কট রাশি: 
আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে- যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে। আপনি জ্বলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে।

সিংহ রাশি: 
অংশীদারি ব্যবসায় সঙ্গীদের সম্পর্কে সচেতন থাকুন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে আর্থিক লেনদেন করার আগে যাচাই করে নেবেন। সাংস্কৃতিক ও বিনোদনমূলক কাজে মানসিক শান্তি পাবেন।

কন্যা রাশি: 
আপনার ভালোবাসার মানুষটির অনুপস্থিতি আপনার হৃদয় অভিমানী করতে পারে। যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন।  কারও কথায় নির্ভর করে লেনদেন না করাই ভালো।




তুলা রাশি: 
আজ প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির সুযোগ আসবে। কোনও প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যে অংশীদারের সাহায্য লাভ। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। তবে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য কিছুটা অসুস্থ থাকবে।

বৃশ্চিক রাশি: 
বিদেশের সঙ্গে নতুন করে চুক্তি করার বিষয়টিও অগ্রাধিকার পাবে। সৃজনশীল কাজে মনোনিবেশ আপনাকে অনেকটাই টেনশনমুক্ত রাখবে। পারিবারিক ব্যাপারে যে কোনো ধরনের অবহেলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

ধনু রাশি: 
দিনটি দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার। আজ অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়ীদের ব্যবসায়ীক মন্দা কেটে যাবে। জীবন সাথীর মন মেজাজ ভালো থাকাতে গৃহ শান্তি ফিরে পাবেন।






মকর রাশি:  
দিনের শুরু থেকেই আজ ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে আলোচনা করলে দিনটি সফলতার মধ্য দিয়ে কাটাতে পারেন। কাউকে আজ নতুন করে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া একদম ঠিক হবে না। রাজনৈতিক কাজে অধস্তনদের কাজে লাগাতে পারবেন।


কুম্ভ রাশি: 
পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কেনাকাটায় সংযত মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। কর্মস্থলে নতুন দায়িত্বলাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে গোপন বিষয় নিয়ে আলোচনার বিষয়টি চেপে রাখুন।

মীন রাশি:  
আজ যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। অর্থ উপার্জনের ভাগ্য ভালো।  কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.