যোগাসনের অতুলনীয় মানসিক স্বাস্থ্য উপকারিতা
যোগাসনের অতুলনীয় মানসিক স্বাস্থ্য উপকারিতা
শরীর ও মনের মধ্যে একটি অসাধারণ যোগসূত্র তৈরী করে যোগাসন। এর ফলে মানসিক স্বাস্থ্যের জন্যেও যোগাসনের উপকারিতা অতুলনীয়।
মানসিক চাপ ও ক্লান্তিভাব নিয়ন্ত্রণে থাকে:
নিয়মিত যোগাসন করার ফলে মানসিক চাপ ও ক্লান্তিভাব নিয়ন্ত্রণে থাকে। ফলে মানসিক চাপ কম হয়।
দুশ্চিন্তা কমায়:
নিঃশ্বাস প্রশ্বাসের সঠিক নিয়ন্ত্রণের ফলে উত্তেজনা ও দুশ্চিন্তা কমে আসে ও মন ভালো থাকে।
মেজাজ ফুরফুরে রাখে:
যোগাসন করলে শরীর ও মনে একটা আলাদা সতেজতা ও ঔজ্বল্ল্য ফুটে ওঠে যা খুব সহজেই মেজাজ ফুরফুরে করে রাখে।
বিষন্নতা দূর করে:
মনের কষ্ট বা বিষন্নতা দূর করার অসাধারণ উপায় হল যোগাসন। বিষন্নতা বোধ করলে চোখ বন্ধ করে যোগাসন অভ্যাস করলে বিষন্নতা বোধ কমে।
আত্মসংযমবোধ বৃদ্ধি করে:
জীবনে বেঁচে থাকার জন্য আত্মসংযমবোধ থাকা খুবই প্রয়োজনীয়। যোগাসনের মাধ্যমে মনের জোর বাড়ে ও তার সাথে আত্মসংযম বোধ বাড়ে।
মনোযোগিতা বাড়ে:
মাত্র আট সপ্তাহ যোগাসন চর্চা বা অনুশীলন করলেই মনোযোগিতা বাড়ে। এটি ছাত্রদের জন্য খুব উপযোগী।
স্মৃতিশক্তি বৃদ্ধি করা:
যোগাসন করে শরীরে শান্তভাব কমে, মনোসংযোগ বাড়ে ফলে স্মৃতিশক্তি ও মনে রাখার ক্ষমতা বাড়ে। ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিখুঁতভাবে কাজ করার ক্ষমতা:
যোগাসন করার সময় আপনি যেভাবে নিখুঁত ভাবে প্রত্যেকটি নিয়ম ও পরামর্শ মেনে চলেন, তার জন্যে আপনার অন্যান্য জিনিস বা বিষয়ের প্রতিও এই একই রকমের নিখুঁতভাবে সবকিছু খোঁজার ও জানার ক্ষমতা বজায় থাকে।
ইতিবাচক দৃষ্টিশক্তি তৈরি :
প্রতিদিন যোগ ব্যায়াম অনুশীলন করার ফলে স্নায়ুগুলি সজাগ হয় ও শক্তিপ্রদানকারী হরমোন উৎপন্ন হয়। এর নেতিবাচক মনোভাব, বিষণ্নতা দূর হয়ে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিশক্তি তৈরি হয় কাজের উদ্যম বাড়ে।
Post a Comment