মুম্বইয়ে আছড়ে পড়তে শুরু করেছে ঘুর্নিঝড় নিসর্গ
ঘুর্নিঝড় নিসর্গ
আছড়ে পড়লো ভারতের মুম্বইয়ে। ১৩৮ বছর পর ১২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়লো ঘুর্নিঝড়।
বুধবার দুপুর ১ টা নাগাদ মহারাষ্ট্র উপকুলে আছড়ে পড়ে ঘুর্নিঝড় নিসর্গ।
মৌসম ভবন জানিয়েছে, অন্তত
তিনঘন্টা ধরে নিসর্গ মহারাষ্ট্র উপকুলে তান্ডব চালাবে। তারপর সেটি মূল ভূখন্ডে
ঢুকে তীব্র থেকে তীব্রতর ঘুর্নিঝড়ে পরিণত হয়ে চলে যাবে নাগপুর অভিমুখে।
এদিন দুপুরে মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের সন্নিকটে
ঘুর্নিঝড় নিসর্গ আছড়ে পড়ে। অবশ্যা তার আগে থেকেই মুম্বই ওবং মুম্বইয়ের
পার্শ্ববর্তী এলাকায় চলছিলো ঝড় বৃষ্টি। সকাল থেকে প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড়
চলছিলো। নিসর্গ আছড়ে পড়তেই সেই ঝড়ের গতিবেগ বেড়ে যায়। ঘুর্নিঝড় নিসর্গের জেরে ভারী
বৃষ্টিপাত চলছে গোয়াতেও।
মহারাষ্ট্রে একদিকে করোনার সংক্রুণ
অন্যদিকে নিসর্গের ছোবলে নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে আগামী দুই দিন
রাজ্যবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
নিসর্গের মোকাবিলায় মহারাষ্ট্র ও গুজরাত উপকুলে ৩০ টি বিপর্যয় মোকাবিলা বাহিনী
মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে। উপকুলে প্রস্তুত রয়েছে ভারতীয়
উপকুলরক্ষী বাহিনী। বায়ুসেনা এবং নৌসেনাকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

Post a Comment