পেট্রাপোল বন্দর পরিদর্শনে এলেন আইজি আইবি দেবাশীষ গড়াল
বুধবার পেট্রাপোল বন্দর পরিদর্শনে এলেন আইজি আইবি দেবাশীষ গড়াল।
পেট্রাপোল বন্দরের বিএসএফ শুল্ক দপ্তর,
পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে
পেট্রাপোল থানায় বৈঠক করেন তিনি। ওই বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় উঠে আসে বলে
সুত্রের খবর।
লকডাউনের পর থেকে ভারত বাংলাদেশের
মধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় ব্যবসাদারদের নিয়ে প্রশাসনিক
বৈঠক শেষে বাণিজ্য শুরু হলেও স্থানীয়দের বিক্ষোভের জেরে ফের তা বন্ধ হয়ে যায়। ফলে আজ আইজি এর এই
ভিজিট বিশেষ গুরুত্বপূর্ণ। যদিও এই ভিজিট প্রসঙ্গে কোন আধিকারিক কিছুই বলতে চাননি।

Post a Comment