করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি পুলিশের - The News Lion

করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি পুলিশের





করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি করল হাওড়া সিটি পুলিশ। দাশনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়।



করোনা মহামারী প্রতিরোধে স্যানিটাইজেশনের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন ট্রাফিক গার্ডের কর্মীরা।



দাশনগর ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, শুধু আজই নয়, গত কয়েকদিন ধরেই লাগাতার এই কর্মসূচি চলছে। চ্যাটার্জিপাড়া, বেলেপোল, ইছাপুর সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি লাগাতার চলছে।




মূলত যারা রাস্তায় বেরিয়ে মাস্ক ব্যবহার করছেন না তাদের সচেতন করতে আমরা তাদের হাতে এই মাস্ক তুলে দিচ্ছি। সকলকে সচেতন করা হচ্ছে। এলাকায় স্যানিটাইজেশনের পাশাপাশি এই মাস্ক বিলি করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.