আজকের রাশিফল
মেষ রাশিঃ
আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। তবে দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।
বৃষ রাশিঃ
লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। দাম্পত্য কলহের সম্ভাবনা। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ।
মিথুন রাশিঃ
আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। চাকরির জন্যে রাজ্য ছাড়ার নির্দেশ আসতে পারে। ব্যবসায় ক্ষয়ক্ষতি এড়াতে আরও হিসেবি হন।
কর্কট রাশিঃ
বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।
সিংহ রাশিঃ
দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।
কন্যা রাশিঃ
জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।
তুলা রাশিঃ
অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। । শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।
বৃশ্চিক রাশিঃ
দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়।
ধনু রাশিঃ
কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার,নাহলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন।
মকর রাশিঃ
ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। সব কাজেই সাফল্য আসবে। এমন কি আজ আপনি আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান।
কুম্ভ রাশিঃ
সার্বিক বিচারে সময়টা ভালমন্দে মিশিয়ে কাটলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। প্রেমের জীবন একটু শক্ত হতে পারে। আপনি কর্মক্ষেত্রে আজ সবকিছুতে উপরের দিকে থাকতে পারেন। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। দাম্পত্য কলহ সংক্রান্ত পারিবারিক কিছু ঝামেলা আবসানের লক্ষণ রয়েছে।
মীন রাশিঃ
পরিবারের প্রয়োজনীয় সব কাজ দিনের শুরুতেই সম্পাদনের চেষ্টা করুন। পুরনো কোনো সমস্যা কোনো আত্মীয়ের কারণে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। লেনদেনের ব্যাপারে মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন।
Post a Comment