নদীয়ায় ১০০ দিনের কাজ শুরু
কোয়ারেন্টাইন থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের দিয়ে ১০০ দিনের কাজের সূচনা করল নদিয়ার চাকদহ ব্লকের দেউলী গ্রাম পঞ্চায়েত। ১১ জুন অর্থাৎ আজ সকাল থেকে দেউলী গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রাম এবং বেরবাড়ি গ্রামে পুকুর খননের কাজ ১০০ দিনের মধ্য দিয়ে শুরু হলো।
দেউলী গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীর মজুমদার জানান, আজ থেকে ডুমুরিয়া এবং বেরবারি গ্রামে মোট ১০৭ জন ১০০ দিনের কাজের মধ্য দিয়ে পুকুর খননের কাজ শুরু করেছেন। এদের মধ্যে দুটি জায়গাতেই অর্ধেকের বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন।
মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই তাদেরকে এই ১০০ দিনের কাজের মধ্য দিয়ে যোগদান করানো হয়েছে। লকডাউনে দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়া পরিযায়ী শ্রমিকরা নতুন করে ১০০ দিনের কাজ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি।

Post a Comment