বিজেপির অপপ্রচারের জবাব দিলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী - The News Lion

বিজেপির অপপ্রচারের জবাব দিলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী



করোনা এবং আমফান পরিস্থিতিতেও বিজেপি সহ বিরোধী দলগুলির লাগাতার অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন প্রবীণ তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। বুধবার সন্ধ্যায় সাঁত্রাগাছিতে এক সাংবাদিক বৈঠকে বিরোধীদের অপপ্রচারের জবাব দেন তিনি।





জটুবাবু বলেন, করোনা এবং আমফান পরিস্থিতিতে এই বিপর্যয়ের সময়েও বিজেপি সহ বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কুৎসা করছে। দলের নির্দেশেই আমরা এর বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। আমফানের বিপর্যয়ের পর আমরা রাস্তায় নেমে কাজ করেছি।




 ভেঙে পড়া গাছ কেটে রাস্তা থেকে সরানো হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে ত্রিপল পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতিতে গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি পরিবার পিছু রেশন থেকে বিনামূল্যে চাল দেওয়া হয়েছে।





করোনা পরিস্থিতিতে পুর নির্বাচন করা না গেলেও উন্নয়নের কাজ থেমে নেই। পুর প্রশাসকের মাধ্যমে কাজ করা হচ্ছে। বিদায়ী পুরবোর্ডের কাউন্সিলর, মেয়র পারিষদরা তাদের নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন।




জটুবাবু দাবি করেন তিনি নিজেও তাঁর বিধানসভা এলাকার ১০টি ওয়ার্ডে বিধায়ক তহবিলের অর্থে উন্নয়নের কাজ করেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে দলের মেয়র পারিষদ, কাউন্সিলর ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.