করোনার হদিস, এবার শান্তিপুর ব্লকে - The News Lion

করোনার হদিস, এবার শান্তিপুর ব্লকে





নদীয়া জেলার শান্তিপুর ব্লকে বাগআঁচড়া, হরিপুর দুজনের, এবং শান্তিপুর শহরে দুজনের আগেই করনা পজিটিভ রিপোর্ট মিলেছিলো।




এবার বাবলা পঞ্চায়েতের অন্তর্গত মনুনগরে গতকাল একটি রিপোর্ট এসেছে পজেটিভ। 55 বছর বয়স্ক ওই ভদ্রলোক গুজরাটের পরিশ্রমিক। সূত্রের খবর অনুযায়ী তিনি ওখানে এক ছেলের সাথে সোনারুপোর কাজ করতেন দীর্ঘদিন যাবত। গুজরাটি তাদের লালা রস পরীক্ষিত হয়েছিল।




 অপেক্ষা না করেই তিনি গত তেশরা জুন ফিরে আসেন শান্তিপুরের বাড়িতে। গতকাল অর্থাৎ ৪ জুন তার রিপোর্ট পজিটিভ আসে স্বাস্থ্য দপ্তরে। খুব বেশি না বেরোলেও তার পরিবারের ৬ জন সদস্য যার মধ্যে সাত বছরের নিচে দুটি বাচ্চা আছে, এবং প্রতিবেশীদের মধ্য থেকে চারজন এই মোট ১০ জন কে ফুলিয়া কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয় আজ সকালে।





ওই করোনা পজিটিভ ব্যক্তিকে কল্যাণী কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই এলাকাটির ৩০০ মিটারের মধ্যে কন্টৈইনমেন্ট  জোন হিসেবে চিহ্নিত করা হয়। এলাকাটি স্থানীয় ব্লক উন্নয়ন অফিসের নির্দেশে বাবলা পঞ্চায়েতের তত্ত্বাবধানে ঘিরে দেওয়া হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.