ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে বাজার বন্ধ বসিরহাটে - The News Lion

ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে বাজার বন্ধ বসিরহাটে


 ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে বাজার বন্ধ। উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমার বসিরহাট থানার মায়ের বাজার এলাকার ঘটনা।বাজার কমিটির সম্পাদক বছর ৫৫ অনুপ বিশ্বাস সঙ্গে প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বচসা গন্ডগোল মারধোর হয়। 



উভয় পক্ষের জখম  বেশ কয়েকজন। তপন মন্ডল নামে এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়া হয়, তিনি বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পাল্টা মারে হাত ভেঙে যায় বাজার কমিটির সম্পাদক অনুপ বিশ্বাসের।  গতকাল শুক্রবার সারাদিন ধরে দফায় দফায় গন্ডগোল ঝামেলা হয়। 





অনুপ বিশ্বাসকে বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করালে সেখানেই ব্যবসায়ীর গভীর রাত্রে মৃত্যু হয়।এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের  পরিবার।একদিকে চিকিৎসার গাফিলতিতে অন্যদিকে পরিকল্পনা করে বেশ কয়েকজন ব্যবসায়ী তাকে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। 




স্থানীয় সুত্রে জানা যায়,  বাজার কমিটির গঠন করা নিয়ে বেশ কিছু ব্যবসায়ী অনুপ বিশ্বাসকে চাপ দিচ্ছিল এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করার জন্য। বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিলো  সম্পাদক অনুপ বিশ্বাসকে। সবমিলিয়ে ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ব্যবসায়ীরা।





 পাশাপাশি মৃত ব্যবসায়ীর স্ত্রী ও ছেলে মৃত্যুর সঠিক তদন্ত চেয়েছে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। পাশাপাশি তার চিকিৎসার গাফিলতি এবং  অন্যদিকে প্রতিবেশী ব্যবসায়ীদের ষড়যন্ত্র নিয়েও মুখ খুলেছেন মৃতের পরিবার। 




 তদন্ত করছে বসিরহাট থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতর পরিবার।  কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে আজ শনিবার স্থানীয়  বাজার বন্ধ করেছে ব্যবসায়ীরা

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.