বর্ষা পড়তেই সবজির দাম আগুন
লকডাউন আর আমফান আর আমফান পরবর্তী কালবৈশাখী এই ত্রিফলা আক্রমণে বিদ্ধ গ্রামের চাষীরা। ঝড় বৃষ্টির কারণে বর্তমানে এক তৃতীয়াংশ ফসলও নেই জমিতে।যে টুকু বেঁচে আছে তা বাজার পর্যন্ত পৌঁছতেই আকাশ ছোঁয়া দাম।
দু তিন সপ্তাহ আগেও যে সবজি ২০টাকা কেজি ছিল আজ তাঁর দাম দ্বিগুন অথবা তিনগুন।তারজন্য বর্তমানে সবজি কিনতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।

Post a Comment