ঢাকায় করোনায় আরও দুই চিকিৎসকের মৃত্যু - The News Lion

ঢাকায় করোনায় আরও দুই চিকিৎসকের মৃত্যু



ঢাকা প্রতিনিধি :          মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় আরও দুই চিকিৎসক মারা গেছেন।  একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান এবং আরেকজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার। 




গতকাল শুক্রবার চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।

এফডিএসআর এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, গাজী জহির ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি করোনায় আক্রান্ত  হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ( আইসিইউ) কেন্দ্রে শুক্রবার রাত ১টা ১৮ মিনিটে মারা যান।




রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি শনিবার সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রীর দেহেও করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, এই দুই জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া আরও পাঁচ জন চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.