হেরোইন তৈরির কাঁচামাল সহ গ্রেফতার কুখ্যাত কারবারি - The News Lion

হেরোইন তৈরির কাঁচামাল সহ গ্রেফতার কুখ্যাত কারবারি





হেরোইন তৈরীর কাঁচামাল কোডাইন সহ গ্রেপ্তার  হলো মুর্শিদাবাদ জেলার অন্যতম হেরোইন পাচারকারী আসাদুর রহমান। তাকে লালগোলা-জিয়াগঞ্জ রাজ্য সড়ক লাগোয়া থানার ভাই ভাই ইট ভাঁটা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।



 তার কাছ থেকে ৫০০০ হাজার মিলি লিটার হেরোইন তৈরীর মূল উপাদান কোডাইন ফসফেট মিক্সচার উদ্ধার করা হয় । পুলিশের দাবি হেরোইন তৈরির উদ্দেশ্যেই ওই মিক্সচার নিয়ে যাচ্ছিল ওই পাচারকারী।পুলিশ সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর থেকে আসাদুর হেরোইন কারবারের সঙ্গে যুক্ত।




এক সময় উত্তর প্রদেশ থেকে হেরোইন নিয়ে এসে বাংলাদেশে হেরোইন পাচার করত। কিন্তু কয়েক বছর থেকে সে তার আদি বাড়ি লালগোলা থানার উত্তর লতিবেরপাড়া তে হেরোইন তৈরির কারখানা গড়ে তোলে ।এর আগে পুলিশ বেশ কয়েকবার তাকে আটোক করার চেস্টা করে কিন্তু বারবার পুলিশের চোখে ধুলা দিয়ে পালাতে সে সমর্থ হয়।




কিন্তু এবার লালগোলা থানার ওসি সৌম্য দের চোখে আর ধুলা দিতে পারেনি আসাদুর। জানা গিয়েছে বর্তমানে ওই পাচারকারী বেশ কয়েকটি বাড়ি ও বিশাল সম্পত্তির মালিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.