বাংলাদেশে করোনায় একদিনে ৩৫ মৃত্যু, শনাক্ত ২৪২৩
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৭৮১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৪২৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে।।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Post a Comment