ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু - The News Lion

ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু




ঢাকা প্রতিনিধি : ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসের এক প্রশাসনিক কর্মকর্তা মারা গেছেন। ওই কর্মকর্তার নাম সিটি হারওয়ানস্ইয়া। আজ বৃহস্পতিবার ঢাকায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ২৮ বছর।



দূতাবাসের এক শোক বার্তায় জানানো হয়, ইন্দোনেশিয়ার দূতাবাসের এ প্রশাসনিক কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।  তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সুমারনোকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নেন ড. মোমেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে যাবতীয় সহায়তার আশ্বাস প্রদান করা হয়। রাষ্ট্রদূত রিনা তার প্রয়াত সহকর্মীর খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.