ভারতের এমন কয়েকটি শক্তিশালী মিসাইল যা ঘুম কেড়ে নিতে পারে শত্রুপক্ষের
আমাদের দেশের মিসাইল ভাণ্ডার দেখলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই৷ অগ্নি সিরিজের বিভিন্ন মিসাইল, ব্রাহ্মস মিসাইসের দ্বারা বর্তমানে অনায়াসে ভারত তাক করতে পারে ৩০ থেকে পাঁচ হাজার কিমি দূরে শত্রু শিবিরেও৷
এমনই ভারতের সাতটি সবচেয়ে শক্তিশালী মিসাইলের বর্ণনা রইল, যা ঘুম কেড়ে নিতে পারে অন্যান্য দেশের, বিশেষ করে পাকিস্তান ও চিনের…
প্রহার:
প্রহার মিসাইলের রেঞ্জ ১৫০ কিমি৷
নাগ:
এটি একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল৷ যা তৈরি করেছে ডিআরডিও৷
ধনুশ:
স্থল ও জলে দু’জায়গাতেই শত্রুকে আঘাত করতে পারে এই মিসাইল৷ এর রেঞ্জ ৫০০ কিমি৷
অগ্নি সিরিজ:
অগ্নি হল একপ্রকারের ব্লাস্টিক মিসাইল৷ এই সিরিজে রয়েছে অগ্নি-১, যার রেঞ্জ ৭০০ কিমি৷ ২০০০ কিমি রেঞ্জের অগ্নি-২, ৩০০০ কিমি রেঞ্জের অগ্নি-৩, ৪০০০ কিমি রেঞ্জের অগ্নি-৪ ও ৫০০০ কিমি রেঞ্জের অগ্নি-৫৷ প্রস্তুতি চলছে অগ্নি-৬ মিসাইল বানানোর৷ মনে করা হচ্ছে এর রেঞ্জ হতে পারে ৮০০০ থেকে ১২ হাজার কিমি৷
পৃথ্বী সিরিজ:
পৃথ্বী হল ভারতের প্রথম দেশীয় মিসাইল৷ পৃথ্বী-১য়ের রেঞ্জ ১৫০ কিমি, পৃথ্বী-২ ও পৃথ্বী-৩য়ের রেঞ্জ যথাক্রমে ২৫০ ও ৩৫০ কিমি৷
নির্ভয়:
নির্ভয় হল কম খরচে বানানো সব আবহাওয়ায় কার্যকরী, লং রেঞ্জ মিসাইল৷হাজার কিমিরও বেশি দূরে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল৷
ব্রহ্মস:
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিসাইল৷এর নামকরণ হয়েছে ভারতীয় নদ ব্রহ্মপুত্র ও রাশিয়ার নদী মস্কোভার নামানুসারে৷ মাটি, আকাশ, জল ও সাবমেরিন চার জায়গা থেকেই নিক্ষেপ করা যাবে এই মিসাইল৷ ব্রহ্মসের রেঞ্জ ২৯০ থেকে ৩০০ কিমি৷
Post a Comment