ফের বৃদ্ধি জ্বালানির দাম - The News Lion

ফের বৃদ্ধি জ্বালানির দাম



বিশ্ববাজারে তেলের দাম কমলেও কলকাতা সহ সারা দেশে তার কোনও প্রভাবই পড়ছে না। লকডাউনের কারণে তেলের দামবৃদ্ধি বন্ধ থাকলেও এখন তাতে আর লাগাম দেওয়াই যাচ্ছে না।




একটানা ৮২ পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে বাড়িয়ে চলেছে তেলের দাম। এখনও পর্যন্ত এই ১৪ দিনে পেট্রোল ও ডিজেলে ৭ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে।  শনিবার ভারতের বিভিন্ন শহরে পেট্রোলের দাম লিটারপ্রতি ৫১ থেকে ৫৩ আর ডিজেলের দাম লিটারপ্রতি ৬১ থেকে ৬৩ পয়সা বাড়ানো হয়েছে।




এর ফলে কলকাতায় পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ছিল যথাক্রমে ৮০.৬২ টাকা আর ৭৩.০৭ টাকা।  আর আজ সেই দাম বেড়ে হয়েছে  ৮০.৯৫ ও ৭৩.৬১ টাকা। অর্থাৎ আজ বেড়েছে ৩৩ ও ৫৪ পয়সা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.