দিল্লির এইমসে দিলীপ ঘোষের
চিকিৎসা দরকার, রবিবার উত্তর ২৪ পরগনা
জেলার গোবরডাঙ্গায় জ্যোতিপ্রিয় মল্লিকের এই
মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
রবিবার
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় একটি দলবদল কর্মসূচিতে এসে রাজ্যের খাদ্যমন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর চিকিৎসা প্রয়োজন।
উল্লেখ্য, সম্প্রতি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ
ঘোষ বলেছেন, বদল চাই। বদলাও চাই। দিলীপকে ছাপিয়ে গিয়ে বিজেপির আর এক নেতা সায়ন্তন
বসু থানা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এপ্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, ওঁদের দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা করানো দরকার।
জ্যোতিপ্রিয় মল্লিককে
পাল্টা কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে চিকিৎসা
ব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসার জন্য দিল্লি গেলে জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি
সঙ্গে নিয়ে যাবেন।
দিলীপ
ঘোষ বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের
চিকিৎসা একবারই করা হবে। তারপর তাঁকে রাঁচিতে পাঠিয়ে দেওয়া হবে। কেননা, খাদ্যমন্ত্রীর নিজের জেলাতেই সব থেকে বেশি রেশন লুট করা হয়েছে।
Post a Comment