একই সময়ে ভূমিকম্পে কাঁপল দেশের দুই কম-ভূমিকম্পপ্রবণ শহর
একই সময়ে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দুই প্রান্ত। একই সঙ্গে মাটি কাঁপল দুই শহরের যারা কম-ভূমিকম্পপ্রবণ হিসেবেই পরিচিত। শুক্রবার সকাল ৬:৫৫ নাগাদ ভূমিকম্প অনুভূত হয় ঝাড়খণ্ডের জামশেদপুরে আর প্রায় একই সময় মাটি কেঁপে ওঠে ২০০০ কিমি দূরে কর্ণাটকের হাম্পিরও।
এমনই জানিয়েছেন ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি। জামেশেদপুরের এই কম্পনের জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। ভূমিকম্পের প্রবণতা ওপরে ভিত্তি করে ভারতের যে মানচিত্র রয়েছে সেই অনুযায়ী জোন ২-এ পড়ে জামেশেদপুর, অর্থাৎ অত্যন্ত কম-ভূমিকম্পপ্রবণ শহরগুলির মধ্যে একটা এই শহর। সেখানে ৪.৭-এর ভূমিকম্প মানে তা যথেষ্টই বেশি।
ফলে আতঙ্কে অনেক মানুষই রাস্তায় বেরিয়ে আসেন। এই কম্পন পশ্চিমবঙ্গের পুরুলিয়া আর বাঁকুড়ায় কিছুটা অনুভূত হয়েছে। অন্যদিকে হাম্পিতে অনুভূত হওয়া কম্পের তীব্রতা ছিল ৪। শেষ কবে কর্নাটকের (Karnataka) এই প্রান্তে ভূমিকম্প হয়েছিল, তার কোনো হিসেবই কার্যত নেই। ফলে এই কম্পনের কারণে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
Post a Comment