কি না সম্ভব এই মজার দুনিয়ায়, আলাদা কিছু করার ইচ্ছায় প্রাণপ্রিয় গাড়ি বাড়ির ছাদে - The News Lion

কি না সম্ভব এই মজার দুনিয়ায়, আলাদা কিছু করার ইচ্ছায় প্রাণপ্রিয় গাড়ি বাড়ির ছাদে



 শিলিগুড়ি মহকুমা রাজগঞ্জ এলাকায় অষ্টম আশ্চর্য থেকেও বিরল ও অদ্ভুত আশ্চর্যময় চিত্র ধরা পড়ল। ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট নাউয়া পাড়া এলাকার বাসিন্দা গৌতম দাস আগামী প্রজন্মকে দেখাতে ও আলাদা কিছু করার ইচ্ছা কে সামনে রেখে একটি আস্ত অ্যাম্বাসেডর গাড়িকে হাইড্রোলিক ক্রেন দিয়ে নবনির্মায়মান নিজের দোতলা বাড়ির ছাদে রেখে দিয়েছেন অতিযত্নে। 





তাঁর বাড়িটি ফুলবাড়ি ক্যানেল সংলগ্ন মূল রাস্তার ধারে হওয়ায় এই আশ্চর্যটিকে দেখতে প্রায় প্রতিদিনই কৌতুহলী মানুষ ভিড় জমাতে শুরু করেছেন ইতিমধ্যেই। অনেকেই এই কর্মকান্ডের ছবি তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই শোরগোলের সৃষ্টি এলাকায়। অনেকে তো এই বলে ছবি তুলে নিয়ে যাচ্ছে যে বাড়ির ছোটদের এবং বয়স্কদের দেখাবেন এই অষ্টম আশ্চর্যটিকে।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.