আপনার ব্যাংক অ্যাাকাউন্টে হানা দিতে পারে চিনা হ্যাকাররা, সতর্ক থাকুন - The News Lion

আপনার ব্যাংক অ্যাাকাউন্টে হানা দিতে পারে চিনা হ্যাকাররা, সতর্ক থাকুন





চিনের  হ্যাকারদের মোটা টাকা দিয়ে ভারতের সাইবার ক্ষেত্রে হানা চালানোর কথা বলেছে জিনপিং সরকার। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গিয়েছে। গত  ১৫ জুনের পর থেকে গত ৫ দিনে ৪০,০০০ বার ভারতে সাইবার অ্যাটাক চালিয়েছে চিনা হ্যাকাররা। জানা যাচ্ছে, ভারতের ব্যাংক সেক্টরগুলিকেই মূলত প্রাথমিকভাবে টার্গেট করেছে তারা।



অভিযোগ,  বেজিংয়ের নির্দেশেই কাজ করছে চিনা হ্যাকাররা। গত ৫ দিনে প্রায় ৪০,০০০ বার ভারতের ব্যাঙ্কিং সেক্টরে হানা দিয়েছে চিনা হ্যাকাররা।




আরও পড়ুন  করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তৃনমূল বিধায়ক




শুধু লাদাখ সীমান্তেই নয় ভারতের প্রযুক্তি ক্ষেত্রেও বড়সর হামলা চালানোর পরিকল্পনায় রয়েছে চিন। তাই মোটা টাকা দিয়ে চিনা হ্যাকারদের পুষেছে বেজিং। ভারতের একাধিক প্রযুক্তি ক্ষেত্রে হাইবার হানা শুরু করেছে তারা। লাদাখ সীমান্তে সংঘর্ষের পর গত ৫ দিনে প্রায় ৪০,০০০ বার সাইবার অ্যাটাক চালিয়েছে চিনা হ্যাকাররা।




মহারাষ্ট্র পুলিসের সাইমার উইংয়ের অফিসার যশস্বী যাদব জানিয়েছেন, চিনের চেন্দগু এলাকা থেকে হ্যাকাররা টার্গেট করছে ভারতের প্রযুক্তি ক্ষেত্রকে। এই নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে সতর্ক করেছে তারা। পুলিসের অনুমান সেখানে মোটা টাকা দিয়ে হ্যাকারদের মোতায়েন করেছে বেজিং।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.