করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তৃনমূল বিধায়ক
করোনা আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে মারা গেলেন তৃনমূল কংগ্রেসের
বিধায়ক তমোনিশ ঘোষ। তিনি ফলতার বিধায়ক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিলো ৬০
বছর। গত ২৪ মে থেকে করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি
ছিলেন।
গত তিনদিন ধরে সংকটজনক অবস্থায় ছিলেন তিনি। এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন তিনি। তাঁর শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার কারনেই মৃত্যু হয়
তার। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রথম এই কোন ও বিধায়কের মৃত্যু হলো।
এদিকে ভারতে করোনা আক্রান্তের হার উদ্বেগ
বাড়িয়ে চলেছে। শেষ ২৪ ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হলেন ১৬ হাজার জন। ফলে ভারতে
মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেলো ৪ লক্ষ ৫৬ হাজার ৮৩০ জনে। করোনা ক্রমধ
ভয়ঙ্কর হয়ে উঠছে ভারতে। মৃতের হারেও লাগাম দেওয়া যাচ্ছে না। ভারত এখন করোনা
আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ এবং মৃতের নিরিখে আট নম্বরে রয়েছে।
গত ২৪
ঘন্টায় ভারতে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩১২ জন। যার ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৪
হাজার ৪৮৩ জনে। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মোট হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন ১
লক্ষ ৮২ হাজার ৭৬৯ জন। করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার
৫২৩ জন।
এদিকে করোনা সংক্রমণে ভারতে মহারাষ্ট্রের পর উদ্বেগজনকভাবে বেড়েছে রাজধানী
দিল্লিতে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা সংক্রামিত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ১০ জন।
অন্যদিকে রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ৬০২ জন।
একইসঙ্গে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বাড়ছে তামিলনাড়ু এবং গুজরাত রাজ্যেও।

Post a Comment