মাত্র আট দিনেই তিন থেকে চার লক্ষে পৌঁছে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা - The News Lion

মাত্র আট দিনেই তিন থেকে চার লক্ষে পৌঁছে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা



দেশে  প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। প্রতিদিনই করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড ভাঙছে ভারত।  মাত্র আট দিনেই ভারতে  তিন থেকে বেড়ে চার লক্ষে পৌঁছে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। 




করোনার  আগামী কয়েকদিনে সংক্রমণ মারাত্মকহারে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সোমবার সকাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের  দেওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ২৫ হাজার ২৮২ জন। দেশে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৩ হাজার ৬৯৯ জন।





করোনা সংক্রমণের রেকর্ড গতিতে ঘোরতর উদ্বেগে কেন্নদ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।  সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের  তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের, আক্রান্ত হয়েছেন ১৪,৮২১ জন।




ভারতের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি ছড়িয়েছে করোনা  সংক্রমণ। সোমবার সকাল পর্যন্ত  তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২০ হাজার ৭৫।  করোনায় সেরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১৭০। মহারাষ্ট্রে সাধারণ  নাগরিকদের পাশাপাশি মহারাষ্ট্রে পুলিশ বিভাগেও ব্যাপকভাবে ছড়িয়েছে সংক্রমণ। কয়েক হাজার পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.