আজ অমরীশ পুরীর জন্মদিনে রইল শ্রদ্ধার্ঘ্য
অমরিশ লাল পুরি একজন ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী ছিলেন। তিনি অনেক হিন্দি চলচ্চিত্ৰে খল চরিত্ৰে অভিনয়ের জন্য জনপ্রিয়। মোগাম্বো খুশ হুয়া'। একটা সময়ে বলিউডে ইতিহাস তৈরি করেছিল এই ডায়লগ। গুরুগম্ভীর গলায় এই ডায়লগ আকৃষ্ট করেছিল ছোট থেকে বড় সকল সিনেপ্রেমীদের। মি. ইন্ডিয়া ছবির এই ডায়লগ যার কণ্ঠে শোনা গিয়েছিল তিনি হলেন অমরীশ পুরী।
১৯৩২ সালে ২২শে জুন পাঞ্জাবে জন্মগ্রহণ করেন অমরীশ পুরী। ১৯৭০ সালে দেব আনন্দের প্ৰেম পুজারী ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। বিভিন্ন চরিত্রে নিজের অভিনয় ক্ষমতা প্রদর্শন করলেও খলনায়ক বা ভিলেন চরিত্রেই আজও মানুষের মনে রয়ে গিয়েছে তাঁর ছবি। হিন্দি সহ মারাঠী, কন্নড়, পাঞ্জাবি, মালায়ালম, তেলুগু, তামিল এবং ইংরেজি ভাষাতে প্রায় ৪০০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। তিনি তার অভিনয়ের জন্য তিনবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
পরিচালক স্টিভেন স্পিলবার্গের মতে, পরিচালকদের প্রিয় ভিলেনদের মধ্যে অন্যতম ছিলেন অমরীশ পুরী।
বলিউডে অমরীশ পুরী অভিনীত বহু চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য চরিত্রগুলি হল, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির 'চৌধুরী বলদেব সিং'। করণ অর্জুন ছবির 'ঠাকুর দুর্জন সিং'। গদর এক প্রেম কথা ছবিতে অমরীশ পুরী অভিনীত উল্লেখযোগ্য চরিত্র হল 'মেয়র আসরাফ আলি'। নায়ক ছবির উল্লেখযোগ্য চরিত্র হল 'মুখ্যমন্ত্রী বলরাজ চৌহান'।
কিন্তু এই সব উল্লেখযোগ্য চরিত্রদের ছাপিয়ে গিয়েছিল মি. ইন্ডিয়া ছবির 'মোগাম্বো' চরিত্রটি। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর, শ্রীদেবী, অমরীশ পুরী অভিনীত এই ছবিটি।
আর মি. ইন্ডিয়া ছবির হাত ধরেই আজও কিংবদন্তি ভিলেন হয়ে রয়ে গেলেন অমরীশ পুরী। সেখানে তাঁর উপস্থিতি ও তাঁর কণ্ঠের সেই ডায়লগ মোগাম্বো খুশ হুয়া, আজও শিহরণ জাগায় সকলের মনে।
পুরি ২০০৫ সালের ১২ জানুয়ারিতে ৭২ বছর বয়সে মেলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমে (যা কিনা এক দুর্লভ ধরনের ব্লাড ক্যান্সার) আক্ৰান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যুবরণ করেন। ২০১৯ সালের ২২ জুন গুগল তার ৮৭তম জন্মদিন উপলক্ষে ডুডল প্ৰকাশ করেছিল।
Post a Comment