মালদহে প্রবল বজ্রপাতে মৃত ৩
হাওড়া, কলকাতা, বীরভূম ও হুগলীতে হতে পারে বজ্রবিদ্যুৎসহ ব্যাপক ঝড়-বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।বইতে পারে ঝড়ো হাওয়া। হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
যদিও ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ঝড় শুরু হয়ে গিয়েছে। চলছে বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টি। ব্যাপক বৃষ্টি হচ্ছে বীরভূমেও। বর্ধমানেও ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছিল।
এরপরেই শুরু হয় ব্যাপক ঝড়-বৃষ্টি। ব্যাপক ঝড়-বৃষ্টি হচ্ছে মালদহেও। সেখানে প্রবল বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অতিরিক্ত আর্দ্রতার কারণেই স্থানীয় মেঘ জমাট বেঁধেছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
Post a Comment