ভয়াবহ ভূমিকম্পে মৃত ৭, আহত ২৩ - The News Lion

ভয়াবহ ভূমিকম্পে মৃত ৭, আহত ২৩




ভয়াবহ ভূমিকম্পে মৃত ৭, আহত ২৩। আর এই ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু এখনও মৃতের সংখ্যা বাড়ছে।




৭.৪ রিখটার স্কেলের এই ভূমিকম্পের পর মেক্সিকো সিটিতে ১৫০০ বারেরও বেশি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল অবশ্য ছিল ওয়াক্সাকা। যা মেক্সিকো সিটি থেকে ৭০০ কিমি দূরে।




সূত্রের খবর অনুযায়ী এই ভয়াবহ ভূমিকম্পের দাপটে ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে ২০০০ টি বাড়ি। এখনও বিপর্যয় মোকাবিলা দল জাতীয় সড়ক থেকে ধ্বংসাবশেষ তোলার কাজ করছে।  মেক্সিকান অয়েল জানিয়েছে, ওয়াকাসার সালিনা ক্রুজে অবস্থিত শোধনাগারড়ি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। ভূমিকম্পে নিহতদের মধ্যে একজন রিফাইনারি কর্মী, যিনি একটি উঁচু জায়গা থেকে পড়ে মারা গিয়েছেন বলে জানানো হয়েছে।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.