করোনা রোগীদের মন ভাল রাখার দাওয়াই দিল হাসপাতাল - The News Lion

করোনা রোগীদের মন ভাল রাখার দাওয়াই দিল হাসপাতাল



চিকিৎসকরা বলছেন, শরীরের সাথে সাথে মনও ভাল রাখা জরুরি। নয়তো মানসিক অবসাদ থেকে যেতে পারে  রোগিদের মধ্যে। কেরলের ত্রিবান্দ্রামের মেডিক্যাল কলেজের ওয়ার্য়ার্ডগুলিতে করোনা আক্রান্ত রোগিদের মন ভাল রাখতে বিশেষ ব্যবস্থা নিল হাসপাতাল কর্তৃপক্ষ।




করোনা ওয়ার্ডে লাগানো হয়েছে এফ এম রেডিও, যাতে গান শুনতে পারেন তাঁরা। এছাড়াও ওয়ার্ডে গড়ে তোলা হয়েছে লাইব্রেরি।আর এই প্রজেক্টের আইডিয়া দেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।  কেরল সরকারের লক্ষ্য বই পড়ে, গান শুনে কিছুটা হলেও মন ভালো থাকবে রোগিদের।




 এতে পরিবারের থেকে দূরে থাকার কষ্ট, করোনার মৃত্যুভয় কিছুটা হলেও কমবে তাঁদের। মানসিক চাপ দূর হলে, রোগের সঙ্গে লড়াই করা সহজ হবে বলে মনে করছে কেরল সরকার।  ওই ওয়ার্ডে ভর্তি থাকা ২২ বছরের রাকেশ পদ্মাকুমার জানাচ্ছেন, করোনা পজেটিভ ধরা পড়ার পর থেকে অসম্ভব মানসিক চাপ ঘিরে ধরে তাঁকে। এই হাসপাতালে ভর্তি হয়ে পরিবারের থেকে দূরে থেকে খুব একা লাগত তাঁর। তবে এবার অনেকটা হালকা লাগছে। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.