দীর্ঘ ৩০ বছর পার করে এখনও কি বেঁচে রয়েছে সানি ডিম্পলের সম্পর্ক?
দীর্ঘদিন ধরে বলিউডে ডিম্পল কাপাডিয়া ও সানি দেওলের সম্পর্ক নিয়ে চর্চা হয়ে এসেছে। তবে তাঁদের এই সম্পর্কের গুঞ্জনে নতুন করে অগ্নিসঞ্চার হয় ২ বছর আগের এক ঘটনায়। আর সেই ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেই ছবিতে দেখা গিয়েছিল লন্ডনের মোনাকো স্টেশনে হাতে হাত দিয়ে বসে ধূমপান করছেন ডিম্পল ও সানি। দুজনের এই ঘনিষ্ঠ মুহুর্ত ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ ৩০ বছর ধরে গোপন সম্পর্কে রয়েছেন সানি দেওল ও ডিম্পল কাপাডিয়া। রাজেশ খান্নাকে বিয়ে করে সংসারে মন দিলেও দুই মেয়ের জন্মের পর ফের বলিউডে পা রাখেন তিনি।
অপরদিকে সানি দেওল পূজা দেওলের সঙ্গে সংসার পাতলেও ডিম্পলের সঙ্গে প্রেম ঠিকই বজায় রেখেছিলেন। তবে এই সময় সইফ আলি খানের সদ্য প্রাক্তন স্ত্রী অমৃতা সিং কটাক্ষ করেছিলেন সানিকে। বলিউডে তিনি নিজের ‘কেক’ পেয়ে গিয়েছেন বলে মন্তব্য করেন অমৃতা। সেই সময় শোনা যায়, ডিম্পলকে বিয়ে করবেন বলে স্ত্রী পূজাকেও বিচ্ছেদ দেবেন বলে ঠিক করেন সানি।
অপরদিকে ডিম্পলের সঙ্গে সম্পর্ক রাখলে দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন বলে অভিনেতাকে হুমকি দেন পূজা। এরপরেই সানি ও ডিম্পল ঠিক করেন তাঁদের সম্পর্ককে এবার লুকিয়ে রাখবেন। তবে এই বিষয়ে দুজনের পরিবারের তরফে কোনও কথাই কখনও বলা হয়নি।
Post a Comment