করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় জানালো বিএসএমএমইউ - The News Lion

করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় জানালো বিএসএমএমইউ





ঢাকা প্রতিনিধি : অবশেষে করোনাভাইরাস শনাক্তে গনস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিবডি কিট কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।





আজ বুধবার (১৭ জুন) দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবেদন জমা দেয় গণস্বাস্থ্যের কিটের সক্ষমতা যাচাই কমিটি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে কমিটির প্রতিবেদন গণমাধ্যমের সামনে তুলে ধরতে গিয়ে এ মন্তব্য করেন বিএসএমএমইউ ভিসি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।





তিনি বলেন, এই কিটে মাত্র ১১ থেকে ৪০ শতাংশ রোগীর রোগ শনাক্ত সম্ভব। এ কিট করোনা ভাইরাস শনাক্তে কার্যকর নয়, তবে পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হতে পারে।





সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণস্বাস্থ্যের বারবার সিদ্ধান্ত পরিবর্তনের ফলে গবেষণা ফলাফল দিতে বিলম্ব হয়েছে। বিএসএমএমইউ ইচ্ছাকৃতভাবে কোনো বিলম্ব করেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.