গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার যুবক
গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি ঘটে মাধবডিহি থানা এলাকায়। ধৃতের নাম শেখর বাগ। পহলানপুরেই তার বাড়ি।
পুলিস জানিয়েছে, ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। শনিবার ঘরে দেড় বছরের মেয়েকে নিয়ে ছিলেন গৃহবধূ। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আচমকা ঘরে ঢুকে গৃহবধূর মুখ টিপে ধরে শেখর। সে ঘরে শিকল তোলার চেষ্টা করে। গৃহবধূ প্রাণপণ বাধা দেন। শেখর গৃহবধূর শ্লীলতাহানি করে।
গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এলে সে পালিয়ে যায়। রাতেই গৃহবধূ ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।
এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment