নিয়মরক্ষার রথযাত্রা হবে মায়াপুরে - The News Lion

নিয়মরক্ষার রথযাত্রা হবে মায়াপুরে




করোনা বিপর্যয়ের কারণে শুধুমাত্র নিয়মরক্ষার্থে এবার আড়ম্বরহীন রথযাত্রা পালন হবে ইসকন মায়াপুরে।
করোনা বিপর্যয়ের ফলে এবছর আড়ম্বরহীন ভাবে পালিত হবে নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব। প্রতিবছর এই উৎসবকে কেন্দ্র করে  কয়েক লক্ষ দেশি-বিদেশি ভক্তবৃন্দের সমাগম ঘটে মায়াপুরে।




রথের দিন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবীর   সুসজ্জিত রথ সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছায় ইসকন মন্দিরের অস্থায়ী মাসির বাড়িতে। এরপর রথ সব কে কেন্দ্র করে চলে বিভিন্ন রকম অনুষ্ঠান পর্ব।



রথের রশিতে টান দেয়ার মধ্য দিয়ে পুণ্য লাভের আশায় দেশ বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ্য লক্ষ্য দর্শনার্থীরা। কিন্তু এবছর করোনা বিপর্যয়ের ফলে ও সার্বিক সুরক্ষার তাগিদে আড়ম্বরপূর্ণ রথ উৎসবের অনুষ্ঠানসূচি তে রাস টেনেছে ইসকন কর্তৃপক্ষ।



এই বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ভয়াবহ করোনা বিপর্যয়ের কারণে এ বছর অনাড়ম্বরহীন ভাবে রথযাত্রা পালন করা হবে শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য।এমনকি ভগবান জগন্নাথ দেব বলরাম,ও সুভদ্রা দেবীর রথ মন্দির প্রাঙ্গণের মধ্যেই ঘুরবে।




সেখানে মন্দিরের পুজারী ছাড়া বাইরের কোন ভক্তবৃন্দকে প্রবেশ করার অনুমতি দেবেনা ইসকন কর্তৃপক্ষ। সব মিলিয়ে এক বর্ণহীন রথযাত্রা উৎসব পালন হবে মায়াপুর ইসকন মন্দিরে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.