চোর সন্দেহে পিটিয়ে খুন
এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেললো চোর সন্দেহে ঘটনাটি ঘটেছে নাদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত প্রফুল্ল নগর গ্রামে বুধবার মধ্যরাতে ৫২ বছর বয়স্ক পরেশ সরকারকে অন্ধকারে মধ্যে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।
পেশায় ছুতোর মিস্ত্রি পরেশ বাবু লকডাউন এ মাঝে কর্মহীন হয়ে পড়ায় বেশ কিছুদিন যাবৎ কাঁচা আনাজ বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরেশ বাবু স্থানীয় একটি ওল চাষের জমি থেকে ওলের ডাটা কাটতে যান মাঝরাতে, তারপরেই ঘটে এই বিপত্তি ওই এলাকার অনেক কৃষকেরই ফসল চুরি যেত, স্বভাবতই ক্ষিপ্ত ছিল চাষীরা তারপর এমন ঘটনা। পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Post a Comment