১১ টায় বাংলায় ভার্চুয়াল র্যালি করবে অমিত শাহ
২০২১ বিধানসভা নির্বাচনে টার্গেট স্থির করল বঙ্গ বিজেপি। মঙ্গলবার বেলা ১১ টায় বাংলায় ভার্চুয়াল র্যালি করতে চলেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। করোনার জেরে বন্ধ যাবতীয় সমাবেশ, জমায়েত। তাই এহেন পরিস্থিতিতে প্রচারের জন্য সোশ্যাল মাধ্যমকেই বেছে নিলেন মোদীর সেনাপতি অমিত শাহ। সোমবার এই র্যালি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই সমাবেশ এই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে।।
দিলীপ ঘোষের দাবি, এই ভার্চুয়াল র্যালি নেক্টি বিশ্ব রেকর্ড গড়বে। অমিত শাহের ওই র্যালিতে দিলীপ ঘোষ ছাড়াও রাজ্যের শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে। বাংলায় এই ধরণের র্যালি প্রথম হলেও এর আগে বিহারে এমন একটি র্যালি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ওই ভার্চুয়াল সমাবেশে, ৪৩ লক্ষ নেটিজেনের উপস্থিতির কথা জানিয়েছেন বিজেপি নেতারা। বাংলায় এই ভার্চুয়াল র্যালি প্রসঙ্গে বিজেপির আইটি সেলের পক্ষে উজ্জ্বল বারিক জানিয়েছেন, ৭১ হাজার বুথে দলীয় কর্মীরা জনসভা দেখবেন। বিজেপি ফর বেঙ্গল -এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে অমিত শাহর জনসভা।
Post a Comment