আইএস বধু শামীমাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয় - The News Lion

আইএস বধু শামীমাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়




ঢাকা প্রতিনিধি :       ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রাণালয়। আজ মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ক সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে আইএসে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ব্রিটিশ সরকারের এ সিদ্বান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন। উক্ত আদালতসমূহ শামীমা বেগমের আবেদন খারিজ করে দেন এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করেন।




এ বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো— ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না; এ সংক্রান্ত তার কোনো অধিকারও নেই এবং তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ারও কোনো অবকাশ নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.